ব্রেকিং নিউজ
ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এনডিইএর কেন্দ্রীয় আলোচনা সভা অনুষ্ঠিত ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার আন্দোলনে গতি আনতে নারায়ণগঞ্জে এনডিইএ জেলা কমিটি অনুমোদন ধর্মপাশা থানার ওসির বিরুদ্ধে হত্যা মামলার চার্জশিটে আসামির নাম বাদ দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন বর্ষার অজুহাতে অস্থির কাঁচাবাজার: শতকের ঘরে সবজি, কাঁচামরিচ ৪০০ টাকা, ডিমের ডজন ১৪৫ ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার আদায়ে ময়মনসিংহে এনসিপি সমর্থিত এনডিইএ র নতুন কমিটি ঘোষণা যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি
×

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩/৮/২০২৬, ১১:৪৬:৫৮ AM

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এনডিইএর কেন্দ্রীয় আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে কারিগরি প্রকৌশল সেক্টরের অবদান, আত্মত্যাগ ও প্রত্যাশার আলোকে "জুলাই সনদ, গণভোটে গণরায় এবং জুলাই সনদ বাস্তবায়ন" শীর্ষক এক কেন্দ্রীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে কারিগরি প্রকৌশল সেক্টরের অবদান, আত্মত্যাগ ও প্রত্যাশার আলোকে "জুলাই সনদ, গণভোটে গণরায় এবং জুলাই সনদ বাস্তবায়ন" শীর্ষক এক কেন্দ্রীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১ আগস্ট ঢাকার কাকরাইলস্থ আইডিইবি ভবনের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স (এনডিইএ)-এর উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে আগত ডিপ্লোমা প্রকৌশলী, সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং প্রতিনিধি সদস্যরা অংশগ্রহণ করেন।সভায় সভাপতিত্ব করেন এনডিইএর আহ্বায়ক প্রকৌশলী শেখ জামাল আবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব প্রকৌশলী ফয়সাল আলম সোহেল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এনডিইএর সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. আলমগীর হোসেন।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য জনাব আখতার হোসেন এমপি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জনাব সাজিস আলম।সভাপতির বক্তব্যে প্রকৌশলী শেখ জামাল আবির বলেন, "জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে কারিগরি প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কিন্তু রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে এখনও তাদের অবদান ও ন্যায্য অধিকার যথাযথভাবে মূল্যায়িত হয়নি। জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের পাশাপাশি ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"

প্রধান অতিথি আখতার হোসেন এমপি তাঁর বক্তব্যে বলেন, "ডিপ্লোমা প্রকৌশলীরা দেশের শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতির অন্যতম ভিত্তি। তাদের ন্যায্য দাবি ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় সরকার ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। জুলাই সনদের বাস্তবায়ন জনগণের প্রত্যাশা পূরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ।"

প্রধান আলোচক সাজিস আলম জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে কারিগরি প্রকৌশল সেক্টরের অবদান, আত্মত্যাগ ও ভবিষ্যৎ প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, জনগণের গণরায়ের যথাযথ প্রতিফলন নিশ্চিত করে জুলাই সনদের বাস্তবায়ন এবং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় কারিগরি প্রকৌশলীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।

বক্তারা বলেন, ডিপ্লোমা প্রকৌশলীরা দেশের শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। অথচ দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা এবং কর্মক্ষেত্রে বিদ্যমান বৈষম্যের বিষয়গুলো উপেক্ষিত হয়ে আসছে। এসব সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ আন্দোলনের পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় বক্তারা জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন, গণভোটে জনগণের রায়ের যথাযথ প্রতিফলন, কারিগরি শিক্ষার আধুনিকায়ন, ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মসংস্থান বৃদ্ধি, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানে এনডিইএর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা ও মহানগর শাখার নেতাকর্মী এবং বিপুলসংখ্যক ডিপ্লোমা প্রকৌশলী উপস্থিত ছিলেন।

সভা শেষে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং দেশের উন্নয়ন, জুলাই সনদের বাস্তবায়ন ও ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।